Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 04-11-2026 ইং
পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর অধিকারী
পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর অধিকারী
প্রতিনিধি, ফসিয়ার রহমান [ পাইকগাছা প্রতিনিধি ] ।।

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির ৭ং ওয়ার্ডের হিতামপুর গ্রামের মিনারুল ইসলাম ,সাহিন মোড়ল,সবুর গাজী,কুদ্দুস আলীসহ ৬/৭ শরিকের মধ্যে দীর্ঘদিন ধরে চলা জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের অবশেষে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। 

বুধবার দিনব্যাপী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং ইউপি সদস্য পদপ্রার্থী দীপঙ্কর অধিকারীর মধ্যস্থতায় উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।

এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা কাজী ইসতিয়াক আহমেদ, কাজী সোহাগ, গাজী কামাল হোসেন, কাজী সিফাত উল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান:বহুদিনের এই বিরোধের কারণে এলাকায় চলাচল ও কৃষিকাজে বিঘ্ন হচ্ছিল। ইউপি সদস্য পদপ্রার্থী দীপঙ্কর অধিকারীর উদ্যোগে উভয় পক্ষ বৈঠকে বসে সমাধানে একমত হন।

এবং ভবিষ্যতে কোনো বিরোধ না করার অঙ্গীকার করেন। এলাকাবাসী দীপঙ্কর অধিকারীর এই উদ্যোগকে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম