Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 06-11-2026 ইং
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খুলনায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন।

শুক্রবার (৬ নভেম্বর) খুলনা রেলওয়ে স্টেশনে সংগঠনটির উদ্যোগে এ খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার খান। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঊষার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোহন চৌধুরী, হাসনাত তাইম, সজীব তালুকদার, মো. শাহরিয়ার ইমন, অরণ্য সরদার, মো. আল-আমিন খান, মো. সাহেদ খান, সোহাগ বাবু, অহিদুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে শাহরিয়ার খান সংগঠনের এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা বলেন, দেশের তথ্য যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম