Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 07-11-2026 ইং
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬' উদযাপন
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬' উদযাপন
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ এর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ নভেম্বর) বেলা ১১টায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সোনাডাঙ্গা মোড়স্থ প্রশাসনিক ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এছাড়া এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বি এল কলেজের অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আব্দুল মান্নান।

প্রধান আলোচকের বক্তৃতায় তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব এবং জাতীয় জীবনে ঐক্য ও সংহতির তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি  বলেন, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতি একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম ভিত্তি।

নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬' উদযাপন কমিটির আহ্বায়ক ও লিভারেল আর্ট এন্ড হিউমান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান। 

 এ সময় উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর, সরকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম