Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 07-11-2026 ইং
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

খুলনার পাইকগাছা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার ( ৭ অক্টোবর)  সকাল ১০:৩০ টায় পাইকগাছা উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপজেলার সু যোগ্য নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ক্লিন ইমেজখ্যাত ডাঃ আব্দুল মজিদ। 

অনুষ্ঠেয় অনুষ্ঠানে এস এফ ডি এফ জাকারিয়ার সঞ্চালনায়

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক  আব্দুল মমিন সানা  ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুস সাত্তার।  

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির পৌর আহবায়ক আসলাম পারভেজ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, এ্যাড. টি এম সাইফুদ্দীন,  ইসলাম  সুমন, এস আই আসলাম, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা সৈকত সানা, কৃষি কর্মকর্তা মোঃ ইকরামুল হোসেন,  মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছা'র সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন,  সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার মন্ডল, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  আব্দুল ওহাব, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ ৭ নভেম্বর সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে বিকৃত ইতিহাস নয় সঠিক ইতিহাস জানানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের জাতির বিবেক শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে  অন্যায়, অবিচার, জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 

উল্লেখ্য,  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম