“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমানের সভাপতিত্বে ও বিপন্ন কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা আই সিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, বিএনপির নেতা ও উত্তর ডুমুরিয়া দুগ্ধ সমবায় সমিতির সভাপতি আব্দুর রব আকুন্জি, জাতীয় পদক প্রাপ্ত সমবায়ী ও মাধবকাঠি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি দিপংঙ্কর মন্ডল,কুলবাড়িয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কৃষ্নপদ জোয়াদ্দার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও সাংবাদিকেরা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার তার বক্তব্যে, সমবায় খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সমবায় আন্দোলনের কোনো বিকল্প নেই।