Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 08-11-2026 ইং
লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
প্রতিনিধি, আলমগীর হোসেন [ নড়াইল প্রতিনিধি ] ।।

নড়াইলের লোহাগড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে ও রেজমিন সুলতানা ও শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। 

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম, বিএনপি নেতা শ. ম লুৎফর রহমান, নড়াইল জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা হাদিউজ্জামান, উপজেলা শাখা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মো: ইমরান হুসাইনসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।

পরে লোহাগড়া উপজেলা সমবায় অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ৭জন সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম