Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 09-11-2026 ইং
কেশবপুরের পদ্ম বিলে যাত্রা শুরু করলো ‘ক্যাফে মেঘ বিলাস’
কেশবপুরের পদ্ম বিলে যাত্রা শুরু করলো ‘ক্যাফে মেঘ বিলাস’
প্রতিনিধি, পরেশ দেবনাথ [ কেশবপুর প্রতিনিধি ] ।।

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা–বাটবিলা সড়কের মনোরম পদ্ম বিল এলাকায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ‘ক্যাফে মেঘ বিলাস’।

প্রাকৃতিক সৌন্দর্যঘেরা পদ্ম বিলের মনোরম পরিবেশে ক্যাফেটি চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। 

সোমবার (৯ নভেম্বর-) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ক্যাফে মেঘ বিলাসে'র শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল। 

এ সময় উপস্থিত ছিলেন, আব্দুর রউফ মাস্টার, সাংবাদিক তুহিন হোসেন, গড়ভাঙ্গা ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম, দূর্বডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য ইউনুস আলী দফাদার, বিশিষ্ট ঘের ব্যবসায়ী ইমন হাসান, ক্যাফে মেঘ বিলাসের মালিক আজিজুল হাকিম রাব্বি, মোঃ সাব্বির হোসেন ও মোঃ রমজান হোসেন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা হায়দার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ক্যাফে মেঘ বিলাসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পাশাপাশি পদ্ম বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নতুন এই ক্যাফেটি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় অবকাশযাপনের স্থান হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম