Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 10-11-2026 ইং
লোহাগড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগের ৩ নেতা আটক
লোহাগড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগের ৩ নেতা আটক
প্রতিনিধি, আলমগীর হোসেন [ নড়াইল প্রতিনিধি ] ।।

লোহাগড়া উপজেলায় নৈরাজ্য সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার  জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার শাহাবুদ্দিন সাবু, ৭ নং লোহাগড়া ইউনিয়নের চর বকজুড়ি গ্রামের মো. ফারুক আলী মির এবং লাহুড়িয়া গ্রামের সৈয়দ হামিদুর রহমান সজল।

আটক সিকদার শাহাবুদ্দিন সাবু উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মৃত বাহাদুর শিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় নৈরাজ্য সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার অভিযোগে সিকদার শাহাবুদ্দিন সাবু সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম