1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 38 বার পঠিত
ad728

নড়াইল প্রতিনিধি।। নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন  নড়াইল- ২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলাম নড়াইলের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু এমপি। 

এ সময় দলীয় নেতা কর্মীরা সঙ্গে  ছিলেন। বুধবার (১৯ আগষ্ট) সকালে ৮ টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেড়া, জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা ও ধানাইড়, কোটাকোল ইউনিয়নের তেলকাড়া, রায়পাশা এলাকায় ভাঙ্গন কবলিত এলাকা ট্রলার যোগে ঘুরে দেখেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারি জেনারেল  সেকেন্দার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইমরান হুসাইনসহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপস্থিত ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বস্ত করে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, মধুমতী নদীর ভাঙনরোধে বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলার কাজ অব্যাহত রয়েছে। দ্রুতই স্হায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও নদী ভাঙ্গনে যারা সর্বস্ব হারিয়েছে তাদেরকে পূনবাসনের ব্যবস্থা করা হবে। 

পরে তিনি লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর এলাকায় একটি কাচা সড়ক পরিদর্শন করেন এবং সড়কটি পাকা করনের বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video