1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মোল্লাহাটে গাংনী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবকের ওপর হামলা

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 20-08-2026 ইং
  • 29 বার পঠিত
ad728

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।। বাগেরহাটের মোল্লাহাটে জমিজমা সংক্রান্ত বিরোধ ও আগের মামলার জেরে এক যুবকের ওপর পুনরায় হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বিবাদীদের অব্যাহত প্রাণনাশের হুমকির মুখে চরম আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবারটি।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার গাংনী ইউনিয়নের বুড়িগাংনী গ্রামের মোক্তার মোল্লার ছেলে হাসিব মোল্লা জমি সংক্রান্ত কোন্দলের জেরে গত ১৯ জুলাই প্রথম প্রতিপক্ষের হামলার শিকার হন। ওই ঘটনায় পরবর্তীতে হাবিব মোল্লা, শরীফ মোল্লা, শহীদ মোল্লা, আখতারুজ্জামান আকাশ, রবিউল মোল্লা, আকাম মোল্লা, ইনামুল শেখ, রাসেল শেখ, বদির মোল্লা, ইসমাইল মোল্লাসহ ১৬ জনের নামে মামলা দায়ের করা হলে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, মামলা তুলে নিতে আসামিরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং এর জের ধরে সম্প্রতি হাসিবের ওপর পুনরায় হামলা চালানো হয়।

ধারাবাহিক হুমকি ও হামলার মুখে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবারটি। শিশু সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে চরম মানবেতর দিন কাটাচ্ছেন হাসিবের স্ত্রী। তিনি জানান, বিবাদীদের ভয়ে তারা এক কাপড়ে ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। ভিটেমাটিতে ফিরতে না পেরে পুরো পরিবারটি এখন গৃহহীন ও নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করছে।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার ২ নম্বর আসামি তরিক মোল্লা হামলার কিছু বিষয় অস্বীকার করলেও বিরোধের কথা স্বীকার করেন। তিনি বলেন, "বাদী ও আসামি আমরা একই বংশের লোক। গায়ের জোরে দোকান দখল করা নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি হয়েছে এ কথা সত্য। তবে আমাদের বিরুদ্ধে আনা বাকি অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।"

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video