মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।। যশোরে স্বর্ণের কারিগর আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলায় সৌরভ হোসেন তুষার (২৮) নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দুজন আটক হলেন রোববার ভোরে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেপ্তার করে র্যাব-৬, যশোরের একটি দল। তুষার শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।র্যাব জানায়, গত ২০ আগস্ট সকালে প্রতিদিনের মতো শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে নিজের দোকানে যান আল-আমিন।
সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মুঠোফোনে কল করে এক ব্যক্তি জানান, একজন অসুস্থ হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। ফোন পেয়ে মোটরসাইকেল নিয়ে বারান্দীপাড়া লিচুতলার উদ্দেশে বের হন আল-আমিন। এরপর আর তাঁর দোকান কিংবা বাড়িতে ফেরা হয়নি।ওই দিন বিকেল সোয়া চারটার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, আল-আমিনকে হত্যা করে লিচুতলা এলাকায় ফেলে রাখা হয়েছে।
পরে লিচুতলা মাদ্রাসার পেছনের একটি মেহগনি বাগান থেকে তাঁর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের মা আয়শা বেগম বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।এর আগে শনিবার শহরের মনিহার এলাকা থেকে মামলার আরেক সন্দেহভাজন আসামী ‘ব্ল্যাক আল-আমিন’কে আটক করে পুলিশ। তিনি শহরের সিটি কলেজপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।র্যাবের প্রাথমিক তদন্তে তুষারের এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে জানানো হয়েছে। পরে রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই দুই সন্দেহভাজন আটক হওয়ায় হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

