1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 27 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সাজিম উদ্দিনের ছোট ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।জানা যায়, চার্জারভ্যানে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হাসিবুর রহমান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাসিবুর রহমান প্রতাপপুর গ্রামের সাজিম উদ্দীনের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হাসিবুরের বাবা তার চার্জারভ্যানটি বাড়িতে চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। এ সময় পরিবারের সদস্যদের অসাবধানতার সুযোগে শিশু হাসিবুর খেলতে খেলতে চার্জারভ্যানের কাছে যায়। একপর্যায়ে বৈদ্যুতিক সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনার পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসিবুরের চাচা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “হাসিবুর খুব চঞ্চল প্রকৃতির শিশু ছিল। সে অত্যন্ত মেধাবীও ছিল। অল্প বয়সে তাকে হারিয়ে তার বাবা-মা পাগলপ্রায় হয়ে পড়েছেন। এ শোক কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।”

মাত্র তিন বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকাহত পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে প্রতাপপুর গ্রামের পরিবেশ।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video