1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 18 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে যশোরের কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট-২৬) দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে আনুমানিক ৩'হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত জনাব মোঃ মিশকাতুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোহাম্মদ মিয়াজান আলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস,  ইউনিয়ন আনসার দলনেতা ও কমান্ডারগন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস জানান, সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরা হচ্ছে জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক তিন হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মিশকাতুল ইসলাম-এর নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছের প্রজনন ব্যহত হওয়ার পাশাপাশি দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় সবাইকে আইন মেনে মাছ ধরার আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসী ও সচেতন মহল পদ্মবিলসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ জাল দিয়ে ছোট মাছ ও পোনা নিধন বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video