1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 25-08-2026 ইং
  • 29 বার পঠিত
ad728

নড়াইল প্রতিনিধি।। ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু খান (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় বাসসহ চালক নূর ইসলামকে (৬০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন বাচ্চু খান। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী বাস বাচ্চুকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, বাসের ধাক্কায় বাচ্চু খান নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দুর্ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video