মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা সম্ভব। তাঁর দেখানো পথে জীবন পরিচালনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আজ ২৬ আগষ্ট সকাল ১০টা খুলনা নগরীতে গাউসিয়া কমিটি খুলনার উদ্যোগে উৎসব শোভাযাত্রা বা জশনে জুলুসে ঈদে মিলাদুননবী (সঃ) অনুষ্ঠিত হয়েছে।
জুলুস বা শোভাযাত্রাটি নগরীর ময়লাপোঁতা মোড় থেকে শুরু হয়ে রেল স্টেশন,ডাকবাংল মোড় ,ফেরীঘাট ও রয়েল মোড় হয়ে আবার শের এ বাংলা রোড়ে এ এসে শেষ হয়।
জশনে জুলুস শেষে সমাবেশ এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে শরিয়তসম্মত পন্থায় জশনে জুলুস উদযাপন নতুন কোনো কৃষ্টি সংস্কৃতি নয়, বরং যুগে যুগে বিভিন্ন অবয়বে নানা আঙ্গিকে ঈদে মিলাদুন্নবী (দ) পালিত হয়ে আসছে।ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে শরিয়তসম্মত পন্থায় জশনে জুলুস উদযাপন নতুন কোনো কৃষ্টি সংস্কৃতি নয়, বরং যুগে যুগে বিভিন্ন অবয়বে নানা আঙ্গিকে ঈদে মিলাদুন্নবী (দ) পালিত হয়ে আসছে।
জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ) কে এমন গ্রহণযোগ্য উত্তম বিদয়াতে হাসানাহ মানতে অস্বীকারের কোনো অবকাশ নেই।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

