খুলনা প্রতিনিধি।। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা সম্ভব। তাঁর দেখানো পথে জীবন পরিচালনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় খুলনা নগরীতে গাউসিয়া কমিটি খুলনার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উৎসব শোভাযাত্রা বা জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)।
জশনে জুলুসটি নগরীর ময়লাপোঁতা মোড় থেকে শুরু হয়ে রেলস্টেশন, ডাকবাংলা মোড়, ফেরিঘাট ও রয়েল মোড় হয়ে শেরেবাংলা রোডে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও নবীপ্রেমী অংশগ্রহণ করেন।
জশনে জুলুস শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শরিয়তসম্মত পন্থায় জশনে জুলুস উদযাপন নতুন কোনো কৃষ্টি বা সংস্কৃতি নয়। যুগে যুগে বিভিন্ন অবয়ব ও নানা আঙ্গিকে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়ে আসছে।
বক্তারা আরও বলেন, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনকে উত্তম বিদআতে হাসানাহ হিসেবে বিবেচনা করা হয় এবং এ আয়োজনের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের সুযোগ সৃষ্টি হয়।
তাঁরা মহানবী (সা.)-এর আদর্শকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, তাঁর শিক্ষা অনুসরণ করলেই সমাজে ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

