1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

খুলনায় যুবদের কর্মসংস্থানমুখী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 27-08-2026 ইং
  • 22 বার পঠিত
ad728

নিজস্ব প্রতিবেদক, খুলনা।। খুলনার বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে চাকরিপ্রার্থীদের মেলবন্ধন তৈরির লক্ষ্যে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘চাকুরি মেলা-২০২৬’। ২৫ আগস্ট (মঙ্গলবার) নগরীর গল্লামারীস্থ সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়।

খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট, এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনা যৌথভাবে এ মেলার আয়োজন করে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা এবং বিসিকের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

দিনব্যাপী এ মেলায় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টারের প্রতিনিধিরা অংশ নেন। চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা সরাসরি তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান। ব্যতিক্রমী এ আয়োজন স্থানীয় যুবসমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video