1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

‎৫ সেপ্টেম্বর জামায়াত সহ ১১ দলের সারাদেশে লংমার্চ কর্মসূচি ঘোষণা

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 1660 বার পঠিত
ad728

‎নিউজডেস্ক || বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। বিশ্লেষকদের মতে, বিরোধী জোটের এ আন্দোলন মাঠে গড়ালে ক্ষমতাসীন সরকার নতুন করে বড় ধরনের রাজনৈতিক চাপে পড়তে পারে।

এবার রাজপথে বড় কর্মসূচি পালন করতে যাচ্ছে তারা। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার প্রশ্নে যেন তারা অনড়। এ দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে ১১ দল। সেপ্টেম্বর ও অক্টোবর জুড়ে পর্যায়ক্রমে ঢাকা-রংপুর (১৯ সেপ্টেম্বর), ঢাকা-খুলনা (১০ অক্টোবর) এবং ঢাকা-সিলেট (২৪ অক্টোবর) রুটে আরো তিনটি লংমার্চ কর্মসূচি পালন করবে তারা। সবশেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের মাধ্যমে এ আন্দোলনের বড় ধরনের সমাপ্তি টানা হবে বলে জানিয়েছে ১১ দলীয় জোট।

‎রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে লংমার্চের প্রস্তুতি ও সার্বিক চিত্র তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‎লংমার্চ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন বহরের কারণে সম্ভাব্য যানজট ও সাময়িক ভোগান্তির কথা বিবেচনা করে জামায়াত ও ১১ দলীয় জোটের পক্ষে আগেই দেশবাসীর কাছে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া কর্মসূচি সফল ও সুশৃঙ্খল রাখতে অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার, আইটি, নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকসহ একাধিক কার্যকরী উপকমিটি গঠন করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গত ২৪ আগস্ট জোট নেতারা আইজিপি ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করে লিখিত রুট ম্যাপ জমা দিয়েছেন।

‎১১ দলীয় ঐক্যের প্রধান ৬ দফা দাবিগুলো হলো:


‎১. গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন করা।

‎২. জুলাই গণহত্যার দ্রুত ও দৃশ্যমান বিচার সম্পন্ন করা।

‎৩. বিদ্যুৎ, তেল, গ্যাস এবং বর্তমান তীব্র সারসঙ্কট নিরসন করা।

‎৪. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।

‎৫. দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটানো।

‎৬. প্রশাসনের সর্বস্তরে রাজনৈতিক দলীয়করণ বন্ধ করা।

‎ক্ষমতার প্রথম ছয় মাসেই নিত্যপণ্যের চড়া দাম, বিদ্যুৎ-জ্বালানি ঘাটতি এবং বাজার সিন্ডিকেটের পাশাপাশি সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগে সাধারণ মানুষের ওপর প্রভাব পড়েছে। ফলে সরকারের যে জনপ্রিয়তা ছিল, তাতে কিছুটা ভাটা দেখা যাচ্ছে। এ অবস্থায় বিরোধী জোটের এই সমন্বিত লংমার্চ আন্দোলন মাঠপর্যায় পর্যন্ত বিস্তৃত হলে দেশের রাজনীতিতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাড়াবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video