1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 24 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ইউনিয়নের কলাগাছি বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। 

রোববার (৩০ আগস্ট-২৬) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি'র সভাপতি জি এম মহিউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, যুগ্ম সম্পাদক মাস্টার মকবুল হোসেন মুকুল, আলমগীর সিদ্দিক। 

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজসহ ওই ইউনিয়ন ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video