নড়াইল প্রতিনিধি।। নড়াইলের লোহাগড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১সেপ্টেম্বর) দুপুর ১২টায় লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির উদ্যোগে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকার ঢাকা বাসকাউন্টারের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, 'সমস্ত প্রকার বিভেদ ভুলে বিএনপিকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে রাজনীতি করতে
হবে। তিনি আরও বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দল থেকে যাকে সমর্থন দেওয়া হবে তার বাইরে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। যারযার এলাকায় জনমত গড়ে তুলতে হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

