1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বাগেরহাটে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু।

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 02-09-2026 ইং
  • 29 বার পঠিত
ad728

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি ধান ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। 

নিহত বিধান বাছাড় ও মানিক বাছাড় হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে।

জানা গেছে,  সকালে তারা দুই ভাই মিলে মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ থাকায় সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে তারা দুই ভাই ঘটনাস্থলেই মারা যান।

বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video