1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মোবাইল খুললেই জুয়ার বিজ্ঞাপন—ডিজিটাল প্রজন্মকে আমরা কোন পথে ঠেলে দিচ্ছি?

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 06-09-2026 ইং
  • 22 বার পঠিত
ad728

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।। স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়; শিক্ষা, বিনোদন, ব্যবসা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রায় সবকিছুই এখন ডিজিটাল পর্দাকেন্দ্রিক। কিন্তু উদ্বেগের বিষয় হলো—মোবাইল হাতে নিলেই সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপের ফাঁকে ফাঁকে চোখে পড়ছে অনলাইন জুয়ার বিজ্ঞাপন।

ক্রিকেট ম্যাচ দেখছেন—জুয়ার বিজ্ঞাপন।ভিডিও দেখতে গেছেন—জুয়ার বিজ্ঞাপন।

সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করছেন—জুয়ার প্রচারণা। মনে হচ্ছে, ডিজিটাল বিশ্বের প্রতিটি অলিগলিতে এখন জুয়ার হাতছানি।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এসব বিজ্ঞাপনের বড় একটি অংশ তরুণ ও কিশোরদের চোখের সামনেই পৌঁছে যাচ্ছে। চকচকে গ্রাফিক্স, দ্রুত টাকা আয়ের প্রলোভন, সহজে জেতার গল্প এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে জুয়াকে উপস্থাপন করা হচ্ছে বিনোদন কিংবা আয়ের সহজ মাধ্যম হিসেবে।

প্রশ্ন হলো—আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী ধরনের ডিজিটাল পরিবেশ তৈরি করে যাচ্ছি?

একদিকে পরিবার সন্তানকে সততা, পরিশ্রম ও নৈতিকতার শিক্ষা দিতে চায়। অন্যদিকে সেই সন্তান যখন মোবাইল খুলেই দেখে—অল্প সময়ে ভাগ্য বদলের স্বপ্ন, কমোবাইল খুললেই জুয়ার বিজ্ঞাপন—ডিজিটাল প্রজন্মকে আমরা কোন পথে ঠেলে দিচ্ছি?

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video