1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

রওশন আরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক গাছের চারা বিতরণ

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 06-09-2026 ইং
  • 24 বার পঠিত
ad728

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে ৩ শতাধিক গাছের চারা বিতরণ করেছেন বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ের ছুটির পর শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, রওশন আরা মহিলা কলেজের  অধ্যাপক আবু জাফর ফাইজুল হক, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, রওশন আরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  লিপিকা রানী মিস্ত্রী, সহকারি প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

চারা বিতরণকালে বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ বলেন, “জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে সবুজায়নের কোনো বিকল্প নেই। সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে আমাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “শুধু চারা রোপণ করলেই হবে না, প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করতে হবে এবং সেটি বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা রাণী মিস্ত্রী বলেন, “শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হবে। একটি গাছ শুধু একজন শিক্ষার্থীর সম্পদ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশের নিশ্চয়তা।”

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যা করবে বলে জানানো হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video