1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরে মাননীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 06-09-2026 ইং
  • 21 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক কেশবপুরে মাননীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর-২৬) বিকেলে কেশবপুর পৌর কার্যালয়ে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯০ যশোর–৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মোক্তার আলী।

এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

ক্রীড়ার প্রসার ও তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video