1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ঢাকার বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার ব্যাক ইন মোশন এখন খুলনার ডুমুরিয়ায়! শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে যাত্রা শুরু

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 08-09-2026 ইং
  • 30 বার পঠিত
ad728

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।। ঢাকার বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার ব্যাক ইন মোশন এখন খুলনার ডুমুরিয়ায়। বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে ব্যাক ইন মোশন লিমিটেড নামের ঢাকার বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ডুমুরিয়া উপজেলার টিপনায় ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি সেন্টারের সেমিনার হলে অনুষ্ঠিত এ উদ্বোধনী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও ডক্টর অফ অস্টিওপ্যাথিক মেডিসিন ইউএসএ ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ মেডিকেল কনসালটেন্ট ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুপ।

ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি খুলনা শাখার উপদেষ্টা মাষ্টার শফিকুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন ডক্টরেট ইন ফিজিক্যাল থেরাপি ইউএসএ চেয়ারম্যান এন্ড চিফ ফিজিওথেরাপি কনসালটেন্ট ড. তাজিয়া সরদার।

ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি  খুলনা শাখাটি ডুমুরিয়ার খুলনা- সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন নতুন রাস্তার পশ্চিমে টিপনায় অবস্থিত। ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি এই সেন্টারে প্যারালাইসিস, প্রতিবন্ধকতা ও বিশেষ যত্ন এবং ব্যথা নিরাময় ও জয়েন্ট রিহ্যাব বিষয়ে বিশ্বমানের ফিজিওথেরাপি দেয়া হয়।

ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি সেন্টারটি পরিচালিত হচ্ছে একটি সুদক্ষ চৌকস টিমের সমন্বয়ে যার নেতৃত্বে রয়েছেন ফিজিওথেরাপি সেন্টারের চেয়ারম্যান ড.তাজিয়া সরদার।

অনুষ্ঠানের আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আবু বকর সাঈদ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video