1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মোল্লাহাটে জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করে বিনষ্ট করা হয়ছে।

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 09-09-2026 ইং
  • 15 বার পঠিত
ad728

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।। বাগেরহাটের মোল্লাহাটে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায়  উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান পরিচালনা করে ৩৫টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে । পরে এসব নিষিদ্ধ জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার কোদালিয়া বিলের আড়ুয়াডিহি অংশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে জব্দ করা ৩৫টি চায়না দুয়ারির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। এসব জাল জলজ জীববৈচিত্র্য ধ্বংস করে এবং বিভিন্ন প্রজাতির মাছের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে।

অভিযানের সময় কোদালিয়া বিলের দুটি পাটা কেটে দেওয়া হয়। এতে মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

অভিযানে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video