নিজস্ব প্রতিবেদক।।নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আইকিউএসি'র আয়োজনে ক্রয় এবং টেন্ডার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর তেঁতুলতলা মোরস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভবন-২ এ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ক্রয় এবং টেন্ডার বিষয়ক অভিজ্ঞ ব্যক্তিবর্গ এ কর্মশালায় অংশগ্রহণকারীদের ইউনিভার্সিটি সংশ্লিষ্ট ক্রয় এবং টেন্ডার বিষয়ক পরামর্শ প্রদান করেন। কর্মশালায় ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টির ডীন, বিভাগীয় প্রধানগণ, সরকারী প্রক্টরবৃন্দ, কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, আইকিউএসি'র পরিচালক মো: আনিসুর রহমান, প্রক্টর মো: মেহেদী হাসানসহ প্রমূখ।
উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইকিউএসি'র আয়োজনে এ কর্মশালার মাধ্যমে ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের পণ্য ক্রয় ও টেন্ডার বিষয়ক খুঁটিনাটি বিষয়ের উপর অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বলে আয়োজকরা মনে করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

