1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

যশোরে পারিবারিক কলহে দেবরের চাকুর আঘাতে ভাবী আহত

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 13-09-2026 ইং
  • 18 বার পঠিত
ad728

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি।। যশোর সদর উপজেলার ভাতুড়িয়া এলাকায় পারিবারিক কলহের জেরে দেবরের চাকুর আঘাতে তানিয়া (৩০) নামে এক নারী আহত হয়েছেন। তিনি ভাতুড়িয়া এলাকার কবির হোসেনের স্ত্রী।

নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।আহত তানিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক কলহের একপর্যায়ে তানিয়ার দেবর মোং রহিম (৩২) নেশাগ্রস্ত অবস্থায় ধারালো চাকু দিয়ে তার পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।পরে পরিবারের লোকজন তানিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video