পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা ও সংলগ্ন এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর-২৬) আনসার-ভিডিপি দলনেতা মোঃ আলী হোসেনের নেতৃত্বে আনসার-ভিডিপি সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় আনসার-ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জন্মভিটা ও আশপাশের এলাকায় মশা নিধনের জন্য স্প্রে করেন। দর্শনার্থী ও স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। আনসার-ভিডিপি সদস্যদের এমন জনকল্যাণমূলক স্বেচ্ছাশ্রমের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

