1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

গভীর রাতে খুবি'র মেস থেকে ফেলে শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 19-09-2026 ইং
  • 405 বার পঠিত
ad728

নিজস্ব প্রতিনিধি || খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হল গেটের বিপরীতে ইসলামনগরের একটি মেসে চুরির অপবাদ দিয়ে আজমল হোসেন (২২) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটা থেকে দুইটার মধ্যে চারতলা বিশিষ্ট ওই মেসে নির্মম নির্যাতনের এই ঘটনা ঘটে।

নিহত আজমল হোসেন চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। তিনি খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং ইসলামনগরের ওই মেসে আবাসিক হিসেবে থাকতেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন যুবক। সে সময় তারা কর্তৃপক্ষকে জানান, ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন আজমল। তবে হাসপাতালে ভর্তি করার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর পাওয়ার পরপরই আজমলকে হাসপাতালে নিয়ে আসা যুবকেরা দ্রুত চত্বর ছেড়ে যান।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন দেখা গেছে। এতে করে তাঁকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ভবন থেকে পড়ে যাওয়া নাকি তার আগেই মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া—তা খতিয়ে দেখছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘর থেকে নির্যাতনের কাজে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) হুমায়ুন কবির জানান, আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে; তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video