1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

তেরখাদায় সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 22-09-2026 ইং
  • 5 বার পঠিত
ad728

সাগর কুমার বাড়ই  ,তেরখাদা (খুলনা) প্রতিনিধি।। ২২ শে সেপ্টেম্বর সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে গ্রামীণ সড়ক প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা নিবাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় আলোচক হিসেবে করেন, জিআইএস স্পেশালিস্ট, বেটস, মোঃ আদনান হোসেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার,

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন। কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video