1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 23-09-2026 ইং
  • 8 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর হাসপাতালে নতুন যোগদানকৃত তিনজন ডাক্তারের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর-২৬) কেশবপুর হাসপাতালে (৪৮ তম বিসিএস স্বাস্থ্য) ডা. রুবায়েত সাকিব, ডা. নুসরাত সুলতানা নিশি ও ডা. মোঃ নাহিদ হাসান যোগদান করেন।

যোগদানকৃত ডাক্তারদের সম্মানে এক আন্তরিক ও সাড়ম্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল, নবাগত চিকিৎসকদের স্বাগত জানানো, তাদের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান।

 প্রতিষ্ঠানের UH & FPO মহোদয়  ডা. মোঃ রেহেনেওয়াজ স্বাগত বক্তব্যে বলেন, “চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, এটি মানবতার সেবা। নতুন যোগদানকৃত ডাক্তারদের দক্ষতা ও আন্তরিকতা আমাদের সেবার মানকে আরও সমৃদ্ধ করবে।” তিনি সকলকে দলগতভাবে কাজ করার আহ্বান জানান।

এরপর নবাগত ডাক্তারদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। প্রত্যেক ডাক্তার সংক্ষেপে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে বক্তব্য দেন। জ্যেষ্ঠ চিকিৎসকবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং নতুনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল ফুলেল শুভেচ্ছা প্রদান। এ সময় করতালির মধ্য দিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

 এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয় এটি ছিল পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও পেশাগত দায়িত্ববোধের এক সুন্দর প্রকাশ। আমরা আশা করি, নতুন যোগদানকৃত ডাক্তাররা তাঁদের মেধা, সততা ও মানবিকতার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং সমাজের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবেন। কেশবপুর  স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিনজন ডাক্তার যুক্ত হওয়ায় সেবার মান আরও উন্নত হবে বলে মনে করেন সচেতন মহল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video