1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 24-09-2026 ইং
  • 3 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম কেশবপুরের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় থানার মোড় সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

৬ দফা দাবি হলো-গ্রাহকরা চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র বোর্ড গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্তকরণ এবং প্রকৃত মালিকের নিকট ফেরত প্রদান, চুক্তি নবায়ন ও স্থায়িত্ব নিশ্চিতকরণ,  দালাল চক্রের বহিষ্কার, বিশেষ ট্রাইব্যুনাল ও আইনি ব্যবস্থা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ইসলামী ব্যাংকের গ্রাহক মোঃ জাকির হোসেন বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি এস আলমের শেয়ার ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,

ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি গ্রাহকদের স্বার্থ রক্ষা ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা গ্রাহকদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video