1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

‎কেশবপুরের হাসানপুর-বগা সড়কে ঝুঁকিপূর্ণ গাছ দ্রুত অপসারণের দাবি

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 24-09-2026 ইং
  • 5 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।‎যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর বাজার থেকে বগা বাজার অভিমুখী সড়কের দুই পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, যেকোনো সময় এসব গাছ উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর-২৬) সকাল ১১টার দিকে হাসানপুর-বগা সড়কের নার্সারি ব্যবসায়ী মুক্তারের বাড়ির পাশের এলাকায় একটি বড় রেইনট্রি গাছ উপড়ে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে পড়ে যায়। এতে কিছু সময়ের জন্য সড়কে মানুষ ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

‎স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে থাকা বেশ কয়েকটি বড় ও পুরোনো গাছ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝড়-বৃষ্টি বা বৈরী আবহাওয়ায় এসব গাছের ডালপালা ভেঙে পড়া কিংবা পুরো গাছ উপড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

‎এলাকাবাসী জানান, হাসানপুর বাজার থেকে বগা বাজার পর্যন্ত সড়কটি প্রতিদিন অসংখ্য মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের জন্য ব্যবহার করেন। তাই ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে, এলাকাবাসীর দাবি সংশ্লিষ্ট সংসদ সদস্য  কেশবপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, সড়কের দুই পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো জরুরি ভিত্তিতে পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী অপসারণ করা হোক এবং সড়কটি নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের উপযোগী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

‎এলাকাবাসীর ভাষ্য, সময়মতো ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে প্রাণহানি ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video