1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 26-09-2026 ইং
  • 2 বার পঠিত
ad728

নিজস্ব প্রতিবেদক।। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মরহুম মো: আজমুল হোসেন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অর ট্রাস্টিজ'র চেয়ারম্যান মো: মিজানুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ'র সদস্য সৈয়দ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. ইমজামাম-উল-হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ফারজানা আক্তার, লিবারেল আর্টস এন্ড হিউম্যান সাইন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন বিভাগের ভারপ্রাপ্ত ডীন আরোজ আলী, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক, শেখ মোঃ মনিরুল হক, প্রক্টর মো: মেহেদী হাসান, সহকারী প্রক্টরবৃন্দ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও অত্র অনুষ্ঠানের সভাপতি মো: মেহেদী হাসান,

বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  মরহুম মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ দোয়া মাহফিলে আজমুলের পরিবারের পক্ষ থেকে তাঁর বাবা ও ভাই অংশগ্রহণ করেন।

এ সময় তার বাবা কাঁন্না জড়িত কন্ঠে তার ছেলে হত্যার বিচার চান। পাশাপাশি হত্যাকারীদের ফাঁসির দাবীও জানান তিনি। এর আগে প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ'র চেয়ারম্যান মো: মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

পরে মরহুম মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নাসরুল্লাহ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video