২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাগেরহাটের রামপাল উপজেলার শিক্ষার্থী সায়মা হাসান রচনা। সে মোট ১ হাজার ৯২ নম্বর পেয়ে এ অসাধারণ ফলাফল অর্জন করেছে।

সায়মা হাসান রচনা রামপাল উপজেলার পরগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। সে উপজেলার ভাগা এলাকার ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজের শিক্ষার্থী। তার পিতা হাসান আলী মল্লিক মিলন এবং মাতা ফাতেমা সুলতানা।

তার এ অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তার এ অর্জনে গর্বিত পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।