গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ বি.এম. নাইমুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬-এর সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাজরা বাজার থেকে বিশ্বরোডগামী পাকা সড়কে বিশেষ অভিযান চালিয়ে নাইমুর রহমানকে গ্রেফতার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।