সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্স সিরাপসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়ার আনোয়ার আলীর ছেলে নুরুজ্জামান (৪৪) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী উত্তরপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৫১)।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়।