যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকরেক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শার্শা থানার শ্রীকোনা গ্রামে অভিযান চালায়।
এ সময় জনৈক চতুর আলীর মহিষভাঙ্গা খালের পাশে একটি খড়ের গাদার ভেতর তল্লাশি করে ৫৯৬ বোতল উইনকরেক্স উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীকোনা গ্রামের মো. জাকির হোসেন (৩২), পিতা আব্দুল বারী এবং মো. মহিনুর ইসলাম (৩৩), পিতা শহিদ আলী।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, উদ্ধার করা মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা আলামতসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদক নির্মূলসহ অপরাধ দমনে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে।









