1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 17-08-2026 ইং
  • 1180 বার পঠিত
ad728

নিউজডেস্ক || সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।

রবি আজিয়াটার পক্ষ থেকে জানানো হয়, এয়ারটেলের ১৬ বছরের যাত্রার পর নতুন পরিচয়ে সামনে আসছে ‘সার্কেল’। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসবে না।

এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহকে পরিণত হবেন। তাদের বিদ্যমান ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল ও সচল থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না।

তরুণদের জন্য নতুন ডিজিটাল অভিজ্ঞতার প্রতিশ্রুতি:

এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক ঐতিহ্যের ওপর ভিত্তি করেই ‘সার্কেল’কে সাজানো হয়েছে। নতুন ব্র্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও ডিজিটাল সুবিধা যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে রবি।

ব্র্যান্ডটির লক্ষ্য আরও সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেওয়া। বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং তরুণদের প্রতিদিনের বিভিন্ন ডিজিটাল কর্মকাণ্ডে নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দেবে ‘সার্কেল’।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video