খুলনা জেলা প্রতিনিধি:রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই শ্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে ফোয়াবের প্রদর্শনী খামারে (এসপিএফ) অলমেল গলদা চিংড়ি পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) এর পক্ষ থেকে মৎস্য অধিদপ্তর ও ওয়েসিস অলমেল গলদা চিংড়ি হ্যাচারি'র সহয়োগিতায় খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ফলইমারী ফোয়াবের প্রদর্শনী খামারে এ চিংড়ি পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান। ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান শাহিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ গলদা বিশেষজ্ঞ তছলিম মাহমুদ, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায়,
খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাংবাদিক নেতা কে এম জিয়াউস সাদাত, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস'র খুলনা প্রতিনিধি ও দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার রাকিব আহমেদ, ব্র্যাকের সিনিয়র সেলস অফিসার মো. দেলোয়ার হোসেন, কৃষিবিদ মো. মনিরুজ্জামান, ফোয়াব এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক ব্রোজেন হালদার, মো. শাহাজান সিরাজ সাজু,
ফোয়াব খুলনা জেলা সভাপতি এম.ডি আবুল হোসেন, সদস্য সচিব জসিম উদ্দিন খাজা ও শহিদুল ইসলাম প্রমুখ। ফোয়াবের প্রদর্শনী খামারে প্রায় ২৪ হাজার অলমেইল গলদা চিংড়ির পোনা অবমুক্তকরণ করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

