1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

খুলনায় ছেলে ধরা সন্দেহে যুবককে পিটিয়ে হ'ত্যার অভিযোগ

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 18-08-2026 ইং
  • 1162 বার পঠিত
ad728

নিজস্ব প্রতিনিধি || খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে রাজু শিকদার (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হ'ত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে রায়ের মহল এলাকায় যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়, তিনি শিশুটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। পরে কয়েকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

গণপিটুনিতে গুরুতর আহত হয়ে রাজু ঘটনাস্থলেই পড়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নি'হত রাজু শিকদার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি কী কারণে রায়ের মহল এলাকায় এসেছিলেন এবং সঙ্গে থাকা শিশুটিকে কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির সঙ্গে রাজুর পূর্বপরিচয় ছিল। তবে স্থানীয়দের মধ্যে তাকে ‘ছেলেধরা’ সন্দেহ সৃষ্টি হলে কয়েকজন তাকে আটক করে মারধর করেন।

তিনি বলেন, “ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে প্রকৃত কারণ কী, তা জানতে পুলিশ তদন্ত করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, রাজুকে কেন আটক করা হয়েছিল, শিশুটির সঙ্গে তার সম্পর্ক কী এবং কারা তাকে মারধরের সঙ্গে জড়িত—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক করে মারধর করা বা আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে নিশ্চিত হওয়ার আগে গণপি\টুনি না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রায়ের মহল এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video