মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি।। যশোর পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে পৃথক রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
এদিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে চাঁচড়া-পালবাড়ী সড়কের মৎস্য অফিসের সামনে থেকে লতিফের বাড়ি পর্যন্ত এবং ৭ নম্বর ওয়ার্ডে শংকরপুর বায়তুল রহিম জামে মসজিদের সামনে, পিডিপি অফিসের পূর্ব পাশে আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, দুটি স্থানে মোট ২৪৫ মিটার আরসিসি সড়ক এবং ৯৫ মিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।
এসব উন্নয়নকাজে মোট ৯৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। আগামী নভেম্বর মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান, সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিকসহ সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, নতুন রাস্তা ও ড্রেন নির্মাণ হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যারও সমাধান হবে বলে আশা করছেন তারা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

