1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বাগেরহাটে না'না আয়োজনের মধ্যে দিয়ে নৌযান শুমারি - ২০২৬ পালিত

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 46 বার পঠিত
ad728

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়ে বাগেরহাটেও নৌযান শুমারি - ২০২৬ পালিত হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) সকালে বাগেরহাট জেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিতে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রাসিউল ইসলাম, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলীসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’-এমন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিতে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজকরা জানান, দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো ১৯ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালিত হবে। এই শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নৌযানের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, শুমারি কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video