1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ,লীগের ২৭ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৫৫

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 15-09-2026 ইং
  • 21 বার পঠিত
ad728

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।। যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তু সহ বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার ২৭ আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী এবং ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।

তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, বাকি ১২৮ জনকে মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা বিঘ্ন এবং ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যশোর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখহাটির মোমেল হোসেন ও আলোচিত যুবলীগ কর্মী রূপদিয়ার বিপুল হোসেন রয়েছেন।

শহরের আরএন রোড এলাকা থেকে মোমেল হোসেন কে গ্রেপ্তার করা হয়।এছাড়া আওয়ামী লীগের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আদালতে পাঠানো হয়। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video