ইমরান হোসেন, বটিয়াঘাটা প্রতিনিধি | খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা ওয়ার্ডে অবস্থিত সার্বজনীন দুর্গা মন্দিরের পেছনে কাজীবাছা নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে।
শনিবার (২২ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গেলে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রূপসা নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধারের কাজ চলমান ছিল।
মরদেহটির পরিচয়, বয়স কিংবা মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং নদীতে মরদেহটি কোথা থেকে এসেছে, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

