1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরে আনসার-ভিডিপি'র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 29 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।অর্থনৈতিক সংকটের কারণে খেতের পাকা পাট কাটতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সানাপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক মোহাম্মদ লোকমান সানা। শেষ পর্যন্ত তার মুখে হাসি ফুটিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওই কৃষকের ১০ শতক জমির পুরো পাট কেটে দিয়েছেন বাহিনীর সদস্যরা।

শনিবার (২৯ আগস্ট-২৬) কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ির কাঁদারবিল নামক মাঠে এ স্বেচ্ছাশ্রমের কার্যক্রম পরিচালিত হয়।

 স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক দৈন্যের কারণে সঠিক সময়ে জমির পাট কাটতে পারছিলেন না কৃষক লোকমান সানা। কোনো উপায় না পেয়ে তিনি ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোহাম্মদ ইয়াছিন আলীর কাছে সহায়তার আবেদন জানান। বিষয়টি জানতে পেরে কেশবপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিয়াজান আলী তাৎক্ষণিক পদক্ষেপ নেন।

সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোহাম্মদ ইয়াছিন আলীর নেতৃত্বে আনসার ও ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে খেতের পাট কাটার কাজে অংশ নেন এবং সরাসরি মাঠে গিয়ে পুরো কাজের তদারকি করেন। এ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন সাগরদাঁড়ি ৮নং ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম।

এছাড়াও এ মানবিক কার্যক্রমের সঙ্গে সংযুক্ত  ছিলেন, ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা তালিব হোসেন, কেশবপুর পৌর ২নং ওয়ার্ডের দলনেতা মোহাম্মদ শাহিনুর রহমান এবং ভিডিপি সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান, পবিত্র দাস, আখতারুজ্জামান, আব্দুল্লাহ, ইমরান হোসেন ও আব্দুল আলিম সোহেল।

এই উদ্যোগে খুশি হয়ে কৃষক মোহাম্মদ লোকমান সানা বলেন, খেতের পাট একদম পেকে গিয়েছিল, কিন্তু হাতে এক টাকাও ছিল না যে জন মজুরি দিয়ে পাট কাটাব। চিন্তায় আমার রাতে ঘুম আসছিল না। উপায় না দেখে আনসার বাহিনীর ইয়াছিন ভাইয়ের কাছে সাহায্য চাই। মিয়াজান স্যারসহ আনসার-ভিডিপির ভাইয়েরা এসে যেভাবে বিনামূল্যে আমার পুরো খেতের পাট কেটে দিয়েছেন, তা আমি কোনোদিন ভুলবো না। তাঁরা আমার মতো গরিব মানুষের পাশে না দাঁড়ালে বড় ক্ষতির মুখে পড়তাম। আল্লাহ তাঁদের মঙ্গল করুন।

আনসার-ভিডিপি'র এই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বাহিনীর এ ধরনের সরাসরি জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়ে তারা সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের দ্বারা এলাকার দরিদ্র ভূক্তভোগী মানুষ উপকৃত হোক।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video