1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরে মসজিদের মোটর চুরি, ১০ হাজার টাকা দিলেন প্রবাসী

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 32 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা সদ্দারপাড়া বায়তুল কুদ্দুস জামে মসজিদ ও এ এম সাওতুল কোরআন কাওমি নূরানী মাদ্রাসার একমাত্র পানির পাম্প (মোটর) চুরি হয়েছে। এ ঘটনায় মসজিদ ও মাদ্রাসায় পানির সংকট দেখা দিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আবুধাবি প্রবাসী আইয়ুব হোসেন। তিনি নতুন মোটর কেনার জন্য ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর-২৬) ভোর রাতে মসজিদ প্রাঙ্গণ থেকে দুর্বৃত্তরা মোটরটি চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে সাংবাদিক তুহিন হোসেন প্রতিবেদন প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করলে তা আবুধাবি প্রবাসী আইয়ুব হোসেনের নজরে আসে। তিনি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সাংবাদিক তুহিন হোসেনের সঙ্গে যোগাযোগ করেন এবং মসজিদের নতুন মোটর কেনার জন্য ১০ হাজার টাকা সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

মঙ্গলবার সকালে বিকাশের মাধ্যমে ওই টাকা পাঠান আইয়ুব হোসেন। পরে সাংবাদিক তুহিন হোসেন মসজিদ কমিটির সভাপতি শাহেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক হায়দার আলী মাস্টার, মসজিদের ইমাম মোঃ শাহীন আলমসহ মুসল্লিদের কাছে অনুদানের টাকা হস্তান্তর করেন।

জানা গেছে, আবুধাবি প্রবাসী আইয়ুব হোসেন যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল বকুলতলা এলাকার জোহর আলী মোল্লার ছেলে। তিনি দীর্ঘ ২১ বছর ধরে আবুধাবির একটি কোম্পানিতে চাকরি করছেন।

এদিকে, মসজিদের মোটর চুরির খবর শুনে প্রবাসে থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় মসজিদ কমিটি, ইমাম ও মুসল্লিরা আইয়ুব হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা তার জন্য দোয়া করেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video