1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ।

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 11-09-2026 ইং
  • 18 বার পঠিত
ad728

মোঃ ইমরান হোসেন  বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া এলাকায় বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমি দখলের চেষ্টা, ধানের চারা তুলে ফেলা, এক নারীকে লাঠি দিয়ে মারধর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চয়ন মন্ডল (২৫) নামে এক ছাত্র বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সুখদাড়া এলাকার চয়ন মন্ডলের সঙ্গে একই এলাকার চপলা রপ্তান (৩৫), কল্পনা রপ্তান (৫৫) ও তারক রপ্তান (৪৫)-এর মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। চয়ন মন্ডলের দাবি, তিনি দীর্ঘদিন ধরে যে জমি ভোগদখল করে আসছেন, অভিযুক্তরা সেটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে চয়ন মন্ডল বিরোধীয় জমিতে ধান রোপণ করছিলেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থলে গিয়ে তাকে ধান রোপণে বাধা দেন এবং রোপণ করা ধানের চারা তুলে ফেলার চেষ্টা করেন।

এ সময় চয়ন মন্ডলের ডাক-চিৎকার শুনে তার বোন তনুজা মন্ডল (৩০) ঘটনাস্থলে ছুটে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ধানের চারা তুলতে নিষেধ করলে এক অভিযুক্তের নির্দেশে অপর দুই অভিযুক্ত বাঁশের লাঠি দিয়ে তনুজা মন্ডলকে এলোপাতাড়ি মারধর করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তনুজার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। যাওয়ার সময় চয়ন মন্ডল ও তার পরিবারের সদস্যদের সুযোগ পেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।পরে আহত তনুজা মন্ডলকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে অভিযোগকারী জানান।

জমির তপশিল অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট জমির তপশিল হিসেবে উল্লেখ করা হয়েছে—মৌজা: সুখদাড়া, জে.এল. নং: ৫৮। এস.এ. খতিয়ানের দাগ নং ৩৮১, ৩৮২ ও ৩৮৩ এবং দাগ নং ৫০৮-এর উল্লেখ রয়েছে। এছাড়া বি.আর.এস. খতিয়ান নং ১৮৬ উল্লেখ করা হয়েছে।

জমির পরিমাপ ও বিবরণে দাগ নং ১৩০৭-এ ০.৭৫ একর, ১৩১৬-এ ০.৩৫ একর এবং ১৩১১-এ ১.১৬ একর জমির কথা উল্লেখ রয়েছে। এ বিষয়ে একটি সালিশনামাও লিখিতভাবে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

চয়ন মন্ডলের অভিযোগ, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারকে চাপের মুখে ফেলে জমি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এতে এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটন, বিরোধপূর্ণ জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয় তদন্ত এবং হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চয়ন মন্ডল।

তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video