1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে হামলার ১ মাস: গ্রেফতার হয়নি কেউ

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 03-09-2026 ইং
  • 32 বার পঠিত
ad728

নিজস্ব প্রতিবেদক।। নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্পে নিরাপত্তা প্রহরীকে মারধর, গুলি বর্ষণ  এবং হুমকির  ঘটনার ১ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।  এসময় প্রহরীকে লক্ষ্য করে গুলিও করেছিল হামলাকারীরা।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্পের পরিচালক মো. রেজাউল আলম বাদী হয়ে লবণচরা থানায় একটি মামলা দায়ের করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মোঃ তৌহিদুল ইসলাম আজাদ (৬০), পবিত্র কুমার সরকার (৪৫), সৈয়দ মোঃ ওবায়দুল্লাহ সহ (৫৫) অজ্ঞাতনামা ৮/১০ জনকে বিবাদী করা হয়েছে।

কিন্তু এক মাসে কেউ গ্রেফতার না হওয়ায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অধিকাংশের মধ্যে আতংক বিরাজ করছে। ইতিমধ্যে ঘটনার প্রতিবাদ এবং গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক - কর্মকর্তা - কর্মচারীরা মানববন্ধন,  খুলনা পুলিশ কমিশনারের নিকট স্নারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এ ব্যাপারে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন,  "নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ২০১৩ সাল থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসলেও ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত স্থায়ী ক্যাম্পাসের কোন অগ্রগতি হয়নি।

আমি  চেয়ারম্যান নির্বাচিত হবার পর  স্থায়ী ক্যম্পাসের কাজ পুরাদমে  শুরু করি। ইতিমধ্যে পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং ভবন নির্মানের জন্য দরপত্র আহবান করা হয়েছে। শত বাধা আসলেও আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন নির্মান কাজ শেষ করব"।

উল্লেখ্য ২০২৫ সালের ১৮ নভেম্বর পাইলিংয়ের কাজের উদ্ভোদনের সময়ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হুমকির প্রেক্ষিতে লবণচরা এবং সোনাডাঙা থানায় সাধারণ ডায়েরি করেছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video